জুলাই বিপ্লব
শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন জুলাই যোদ্ধা আশিক মাদবর
২০২৪ সালের জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক মো. আশিক মাদবর জিয়াকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তরুণ এই নেতার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
শ্রদ্ধাবনত চিত্তে নড়াইলে পালিত হলো জুলাই শহীদ দিবস
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
জুলাই বিপ্লব অবমাননার অভিযোগে শাওন–মাহীসহ ৬ জনের বিরুদ্ধে ইবি থানায় আইনি ব্যবস্থার আবেদন
জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট এবং স্মৃতিস্তম্ভে অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহীসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদনটি জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: প্রেস সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়া হবে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেছেন, এটিকে সরকার ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’ (বেসরকারি উদ্যোগ) হিসেবেই দেখতে চায়।